স্টাফ রিপোর্টার || 13 January, 2018, 6:05 PM || বিশ্বনাথ
বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নের কৃতি সন্তান, গীতিকার খোয়াজ মিয়া লোক উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উদযাপন কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আনোয়ার মিয়াকে সভাপতি ও ডাক্তার বিভাংশু গুণ বিভুকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীলরা সহ-সভাপতি বাউল হুশিয়ার আলী ভান্ডারী, হুসেন আহমদ, সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ নিরঞ্জন মনি বিশ্বাস, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক ক্লিনটন দেব রিগ্যান, সাংস্কৃতিক সম্পাদক রওনক আহমদ এনাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক শিল্পী সুমন নূর।



