বিস্তারিত
  • ব্রিটেনের ৩ বছরের শিশুর মুখে এসিড নিক্ষেপ, আটক ৩


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 July, 2018, 7:36 PM || প্রবাস


    ব্রিটেনের ওরসেস্টারে তিন বছর বয়সী শিশুর ওপর এসিড হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত শিশুটির মুখ পুড়ে গেছে। ওরসেস্টারের হোম বারগেইনস নামে একটি দোকানে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
    এসিড হামলাটি পরিকল্পিত বলে জানিয়েছে ওয়েস্ট মার্সিয়া পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে লন্ডন থেকে ৩ যুবককে আটক করা হয়েছে। তাদের বয়স ২২ থেকে ২৬।
    শিশুটির চিকিৎসক জানিয়েছেন, তার মুখে ও হাতে জখম গুরুতর। এর দীর্ঘমেয়াদী জটিলতা কেমন হতে পারে তা এখনও পরিষ্কার নয়।
    পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য কী ছিল তা জানা যায়নি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ