বিস্তারিত
  • স্পীকার আয়াছ মিয়াকে সেন্ট ডানস্টন ওয়ার্ড বাসির সংবর্ধনা প্রদান


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 June, 2018, 8:46 PM || প্রবাস, বিশ্বনাথ


     টাওয়ার হ্যামলেটের সেন্ট ডানস্টন ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলার আয়াছ মিয়া টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার নির্বাচিত হওয়ায় এবং নির্বাহী মেয়র জন বিগস, একই ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলার দীপা দাসের সম্মানে এক নাগরিক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

    গত ২০ জুন বুধবার সন্ধ্যায় পুর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে আয়োজিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী, কমিউনিটি নেতা ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন । যৌথভাবে সভা পরিচালনা করেন আজিজুর রহমান ও বেলাল আহমেদ । সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান ।
    সংবর্ধনা শুরুতেই নবনির্বাচিত স্পীকার, মেয়র এবং কাউন্সিলরকে নাগরিক সমাজ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এবং প্রত্যেককে একটি করে ক্রেস্ট উপহার দেন ।
    সভায় বক্তারা সংবর্ধিত অতিথিদের উত্তরোত্তর সাফল্য কামনা করে এলাকার উন্নয়নে অতিথিদের জোরালো ভূমিকা আশা করেন ।

    কাউন্সিলার আয়াছ মিয়া বলেন সিলেকশন প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচনে বিপুল ভোটে বিজয় এবং সর্বোপরি কাউন্সিলারদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হওয়া সহ সকল প্রাপ্তির মুলে রয়েছে আপনাদের অবদান । আমি আপনাদের অবদান আজীবন স্মরণ রাখবো এবং এলাকার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। সবাইকে আন্তরিক মোবারকবাদ।
    সংবর্ধনার জবাবে মেয়র জন বিগস বলেন প্রায় ৩০ বছর আগে আমি এইবার থেকে রাজনীতি শুরু করেছিলাম এবং আবারো আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এ সংবর্ধনা সবটুকু আপনাদের প্রাপ্য এবং উন্নয়নে আমি আমার সাধ্যমত চেষ্টা করবো আপনাদের সাথে নিয়ে উন্নয়ন করতে ।

    সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, ডেপুটি স্পিকার কাউন্সিলর ভিক্টোরিয়া অবাজে, কাউন্সিলার আহবাব হোসেন, কমিউনিটি নেতা গোলাম রাব্বানী, হাফিজুর রহমান মিসবাহ, সামসুল হক, আবুল হোসেন নজরুল ইসলাম,জন আলীসন, তহুর আলী, শানুর খান, শামসুল ইসলাম, নজরুল ইসলাম , হাফিজ আব্দুল্লাহ, হাফিজ আব্দুল হাকিম, মুসাব্বির আলী, আব্দুস শহীদ, ইকবাল আহমেদ, আকলু মিয়া, সাংবাদিক কয়েস আলী, সাংবাদিক এম আব্বাছ উজ জামান, আলী আহমদ আজাদ, কেন মারফি ও আবদুল ওয়াহিদ।
    তাছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুস সোবহান, রিপন রায়,ওয়াহিদ আহমদ চৌধুরী, মিটু মিয়া, মোঃ সাইফুল ইসলাম খান, মোহাম্মদ আলম, সিরাজ মিয়া, সান্জব আলী, মিসবাহ উদ্দিন, ইসলাম উদ্দিন ও হাসান চৌধুরী প্রমূখ ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ