বিস্তারিত
  • আফগানিস্তানে বোমা হামলায় প্রত্নতাত্ত্বিক নিহত


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 June, 2018, 8:38 PM || প্রবাস


    আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে শনিবার বোমা হামলায় এক আফগান প্রত্নতাত্ত্বিক নিহত হয়েছে। এতে আরো তিনজন আহত হয়। স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ টিভি এ খবর জানায়। খবর সিনহুয়ার।
    কাবুলের পূর্বাঞ্চলীয় বিন্নি হিসার নামক স্থানে সকাল ৭টার দিকে এই হামলা হয়। দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
    ওই গাড়িতে করেই তিনজন প্রত্নতাত্ত্বিক একটি স্থান পরিদর্শনে পার্শ্ববর্তী রাজ্যে যাচ্ছিলেন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। সিনহুয়া।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ