বিশ্বনাথ বিডি ২৪ || 16 May, 2018, 7:39 PM || প্রবাস
গত ১৫ এপ্রিল রবিবার প্রতিবছরের মত এবারও জাকজমকভাবে রেডব্রিজ বৈশাখী মেলা উদযাপন করা হয়েছে। বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ সফল করার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালিয়ানা সাজে অংশ করে অনুষ্ঠানটিকে একটি বিশাল মিলন মেলায় পরিণত করে। রমনার বটমুলের আমেজে বাংলাদেশী কৃষ্টি সংস্কৃতির ভিন্ন ভিন্ন আয়োজন ছিল উপভোগ করার মত। সম্পূর্ণ বাঙালীয়ানা র্যালী, গান, নাচ, বাংলাদেশী পিঠা এবং বিভিন্ন ধরনের স্টল ছিল চোখে পড়ার মতো। স্থানীয় পার্লামেন্ট মেম্বার, কাউন্সিলরবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বাংলা নববর্ষ উদযাপন উপভোগ করেন। মেলার একটা বিশেষ অংশ দুর্বিন শাহ কে উৎসর্গ করে স্পেশাল বাউল গান পরিবেশন করেন হিমাংশু ঘোস্বামী, গৌরী চৌধুরী এবং আলাউর রহমান। রেডব্রিজ মেলা উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যাভিনেতা ও রেডব্রিজ বৈশাখী মেলার উপদেষ্টা স্বাধীন খসরু, অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রেডব্রিজ বৈশাখী মেলার চেয়ারপার্সন শাসছুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েষ্ট স্ট্রীটিং এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক গ্যাপস এমপি, রেডব্রিজ কাউন্সিলের লিডার জাস আতোয়াল সহ রেডব্রিজ, বার্কিং, ডেগেনহাম, নিউহাম, টাওয়ার হ্যামলেটস, বার্মিংহাম, ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর ও কমিউনিটি নেতৃবৃন্দ। বক্তাগণ একটি সুন্দর সুশৃংখল এবং আকর্ষণীয় মেলা আয়োজন এবং বিলেতের মাটিতে বাঙালি সংস্কৃতি তুলে ধরার জন্য আয়োজকবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ইভেন্ট সমন্বয়ক জ্যোৎস্না ইসলাম, ভাইস চেয়ার-জাহাঙ্গীর খান, জেনারেল সেক্রেটারী ফজলুল চৌধুরী, ট্রেজারার শেখ নুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমেদ, মিডিয়া সেক্রেটারী মাইলিন মলি, ডাইরেক্ট লুনা সাবিরা, ডাইরেক্টর জুনারা ইসলাম। রেডব্রিজ বৈশাখী মেলার উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শামীমা বেগম মিতা, হেলেন ইসলাম, শামশিয়া আলী (প্রেজেন্টার), জয় (প্রেজেন্টার), নাজাতুন ইসলাম, সায়েদা চৌধুরী, আনওয়ার খান, শাহিনুর হোসাইন প্রমুখ। বৈশাখী মেলাকে সফল করার জন্য সকল অংশগ্রহণকারীদেরকে রেডব্রিজ বৈশাখী মেলা ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।



