বিস্তারিত
  • রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন


    বিশ্বনাথ বিডি ২৪ || 18 April, 2018, 7:22 PM || প্রবাস


    সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হল ঐতিহাসিক মুজিবনগর দিবস।
    এ উপলক্ষে দূতাবাসের মিশন উপ-প্রধান ও চার্জ দ্যা অ্যাফেয়ার্স ড. এম ডি নজরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের বিভিন্ন কার্যক্রম শুরু করেন।  দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাণী পাঠ করা হয়।
    এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী, রিয়াদের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ কয়েকশত প্রবাসী অংশগ্রহণ করেন।
    আলোচনা সভায় মিশন উপ-প্রধান ড. এম ডি নজরুল ইসলাম বক্তৃতার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন। তিনি জাতীয় চার নেতার আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা উল্লেখ করে বলেন, তাদের অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
    তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী, এ এইচ এম কামারুজ্জামান ও এম মনসুর আলীকে মন্ত্রিসভার সদস্য করে সেদিন মুজিবনগর সরকারের পথচলা শুরু হয়।
    ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে যে সংগ্রামের শুরু হয় তার পূর্ণতা লাভ করে মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে। এই সরকার গঠনের ফলে বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের প্রতি স্বীকৃতি আদায় ও জনমত গঠন সম্ভবপর হয়।
    আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ