বিশ্বনাথ বিডি ২৪ || 20 March, 2018, 11:08 PM || প্রবাস
বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত এক রোগীকে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড়খুরমা গ্রামের হাজী সমছু মিয়া পুত্র ক্যান্সার আক্রান্ত ইরন মিয়ার বাড়িতে গিয়ে তার পিতা এবং দুই পুত্রের হাতে অনুদানের টাকা তুলে দেন বিশ্বনাথ এইড ইউকের সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউপির সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি ইউকের সভাপতি ও বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার মাফিজ খান, অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদ হোসেন বজলু, সাধারণ সম্পাদক আলতাবুর রহমান মেম্বার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোজাহিদ, স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান, সাবেক ইউপি সদস্য চেরাগ আলী, মুরব্বি হাজী খোয়াজ আলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি তোরন মিয়া, ছাত্রদল নেতা সাইব আহমদ, সংগঠক ইয়াকুব আলী প্রমুখ।



