বিস্তারিত
  • বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীর আত্বহত্যা


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 March, 2018, 6:10 PM || প্রবাস


    বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী শিরিয়া বেগম (৪০) গলায় রশি পেছিয়ে আত্বহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও পূবপাড়া গ্রামের প্রবাসী মাসুক মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় নিজ বসত ঘরের শিলিং ফ্যানের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্বহত্যা করেন। (২ মার্চ) শুক্রবার সকালে তিনি ঘুম থেকে না উঠায় পরিবারের অন্য সদস্যরা তাকে ঘুম থেকে উঠার জন্য ডাকাডাকি করেন। এতে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে তাকে নিজ রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়।
    বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বলেন, কি কারণে তিনি আত্বহত্যা করেছেন তার কোনো কারণ জানানেই।
    বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদল বলেন, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ