বিস্তারিত
  • ঐক্যফ্রন্টের কার্যালয় ভবনে আগুন


    বিশ্বনাথ বিডি ২৪ || 28 December, 2018, 6:23 PM || জাতীয়


    রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুন লেগেছে। শুক্রবার বেলা ২টার দিকে ওই ভবনের ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানান, তাদের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ২টার দিকে জামান টাওয়ারের ৮ম তলা থেকে ধোয়া বের হতে দেখতে পান তারা। পরে এটি আরো ব্যাপক আকার ধারণ করে। শুক্রবার হওয়ায় ওই ভবনের অফিসগুলো বন্ধ ছিল।

    এদিকে একই ভবনের তিন তলায় জাতীয় ঐক্যফন্টের কার্যালয়। সেখানে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু আগুন লাগার কারণে নেতাকর্মীরা বাইরে বের হয়ে গেছেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ