বিস্তারিত
  • বিএনপি নেতা মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ


    বিশ্বনাথ বিডি ২৪ || 15 December, 2018, 7:23 PM || জাতীয়


    বিশ্বনাথ বিডি ২৪::বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকালে নোয়াখালীর সোনাইমুড়িবাজারে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চটাখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির প্রার্থী মাহবুবউদ্দিন খোকন। এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিম কোট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।

    ঘটনাস্থলে থাকা বিএনপির নেতাকর্মীরা জানান, নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন মাহাবুবউদ্দিন খোকন। এসময় তার সঙ্গে থাকা দলের একাধিক নেতাকর্মীও আহত হয়েছেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ