বিস্তারিত
  • ঘোষিত তফসিল অনুযায়ীই নির্বাচন, প্রতিক্রিয়ায় মাহবুব-উল ‍আলম হানিফ


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 November, 2018, 9:54 PM || জাতীয়


    ঘোষিত তফসিল অনুযায়ীই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। একই সঙ্গে তিনি সব দলকে নির্বাচনে ‍অংশগ্রহণের আহ্বান জানান।

    মাহবুব-উল ‌আলম হানিফ বলেন, আমরা আশাকরি নির্বাচন কমিশন যে শিডিউল ঘোষণা করেছে, সে অনুযায়ী একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময় ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তফসিল পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি।

    ‘আমরা মনে করি নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল; শিডিউল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেছে’।হানিফ বলেন, তফসিল ঘোষণার পর সব রাজনৈতিক দল উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে এটি আমাদের প্রত্যাশা।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ