বিস্তারিত
  • নামাজের সময় যুক্তরাজ্যে দুই মসজিদে হামলা


    বিশ্বনাথ বিডি ২৪ || 17 August, 2018, 8:14 PM || প্রবাস


    যুক্তরাজ্যের বার্মিংহামে দুইটি মসজিদে মুসল্লিদের ওপর পাথর নিক্ষেপ করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে বার্মিংহামের ফসব্রুক রাস্তার কামারুল ইসলাম মসজিদ ও তার হব মুর সড়কের আল-হিজরাহ মসজিদে এশার নামাজের সময় এই হামলা চালানো হয়।
    ওয়েস্ট মিডল্যান্ডের পুলিশ জানিয়েছে,দুটি মসজিদেই মার্বেলের মতো পাথর দিয়ে হামলা চালানো হয়েছে। এতে যে কারো মৃত্যু ঘটতে পারতো। হামলায় মসজিদগুলোর জানালা গুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার উদ্দেশ্য পরিষ্কার নয়। তবে মসজিদ এলাকায় নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হয়েছে।
    বার্মিংহাম কেন্দ্রীয় মসজিদের ট্রাস্টি বোর্ডের সদস্য নেসার মাহমুদ জানান, মুসলমানরা বর্তমানে বিদ্বেষের শিকার হচ্ছেন। খবর: আল জাজিরা



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ