বিশ্বনাথ বিডি ২৪ || 01 August, 2018, 10:10 PM || প্রবাস, বিশ্বনাথ
বিশ্বনাথ বিডি ২৪ : ২৪শে জুলাই পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে নাজির বাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের এক সভা
ট্রাস্টের সভাপতি জনাব মোশাহিদ হোসাইন এর সভাপতিত্বে এবং নজরুল ইসলাম নজুর পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী তহুর আলী।
সভায় ট্রাস্টের গৃহীত আগামী এওয়ার্ড অনুষ্টানের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার এক পর্যায়ে বার্কিং এন্ড ডেগেনহাম থেকে নির্বাচিত কাউন্সিলর জনাব সদরুজ্জামান খান উপস্থিত হলে তাকে ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়, তিনিও তার বক্তব্যে ট্রাস্টের সবাইকে সমাজ সেবায় অবদান রাখার জন্য ধন্যবাদ জানান এবং অত্যন্ত আনন্দচিত্তে ট্রাস্টের সদস্য পদ গ্রহণ করেন। সভায় আরে উপস্থিত ছিলেন আব্দুল শহীদ, আব্দুল মান্নান, মকছুদ রহমান,আলমাছ খান আব্দুল কাদির, এনামুল হক,এম এ আলী, আবুল কালাম, নাসিরুদ্দিন খাঁন সেবুল, ইলিয়াছ আলী, আবুল কালাম, শামীম আহমদ,ইকবাল আহমদ,মশাহিদ আলী, ছুরত আলী,মুহিবুর রহমান প্রমুখ।



