বিস্তারিত
  • চাউলধনী উচ্চ বিদ্যালয় ও কলেজ বাস্তবায়ন কমিটি ইউকের সভা


    বিশ্বনাথ বিডি ২৪ || 05 April, 2018, 4:58 PM || প্রবাস


    বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের সাবেক বৃহত্তর ২নং ওয়ার্ডে প্রতিষ্ঠানাধিন চাউলধনী উচ্চ বিদ্যালয় ও কলেজ বাস্তবায়ন কমিটি ইউকের উদ্যোগে গত ৩এপ্রিল রোজ মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের মনছুন রেস্টুরেন্টে এক কার্যনির্বাহী সভা অনুষ্টিত হয়।
    কমিটির সভাপতি শামসুদ্দিন তালুকদার শামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি নফর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মুমিন বাবুল, সহকারী সাধারণ সম্পাদক কাওছার আহমদ, সদস্য হাজি নেসার আহমদ, মো: তারিছ মিয়া, মো: মহিউদ্দিন (সুন্দর আলী), শেখ মবস্বির আলী, শিক্ষানুরাগী ও কমিউনিটি ব্যক্তিত্ব হাজী আইয়ুব আলী,তৌরিছ আলী,আব্দুল করিম প্রমুখ ।

    উপস্থিত প্রবাসীবৃন্দ বিদ্যালয়ের নির্মাধীন ভবনের কাজের অগ্রগতি নিয়ে উমুক্ত ভাবে ব্যাপক আলোচনা করেন এবং বৃহত্তর এলাকায় শিক্ষা ক্ষেত্রে উন্নয়ের লক্ষে এলাকার সর্বস্থরের প্রবাসীবৃন্দকে সর্বাত্বক সহযোগিতা মাধ্যমে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয় ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ