বিস্তারিত
  • সুহেল চৌধুরী স্মরণে বিশ্বনাথে আলোচনা দোয়া মাহফিল


    বিশ্বনাথ বিডি ২৪ || 12 April, 2026, 8:29 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: ধনী-গরীব সর্বমহলের মানুষের সাথে সুসর্ম্পক রেখে পথচলার কারণেই বিশ্বনাথের মানুষ বার বার সুহেল আহমদ চৌধুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে ছিলেন। আর নিজের কর্মগুনেই সুহেল চৌধুরী মানুষের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন। যারা নিজের জীবনের স্বাদ-আল্লাদ ও ব্যক্তিস্বার্থ ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করেন, তাদের আসলে মৃত্যু নেই। তারা অন্যের প্রেরণা হয়ে সমাজকে এগিয়ে নেওয়ার যাত্রা শুরু করে যান।’ সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান মরহুম সুহেল আহমদ চৌধুরীর আত্নার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত ‘দোয়া মাহফিল ও আলোচনা সভা’য় বক্তারা একথাগুলো বলেন। সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজার ধানহাটা প্রাঙ্গনে রোববার (১২ এপ্রিল) বিকেলে ‘বিশ্বনাথ বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের’ উদ্যোগে ওই ‘দোয়া মাহফিল ও আলোচনা সভা’র আয়োজন করা হয়।

    সভায় বক্তারা আরোও বলেন, সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান মরহুম সুহেল আহমদ চৌধুরীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে বিশ্বনাথকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুহেল চৌধুরীর স্থানে সর্বস্তরের মানুষ তাঁরই ছোট ভাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুমন পারভেজ চৌধুরীকে বসাতে যাচ্ছেন। আর এতে আপনাদের সার্বিক সহযোগীতার একান্ত প্রয়োজন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবাস আলী।

    প্রধান বক্তার বক্তব্য রাখেন মরহুম সুহেল আহমদ চৌধুরীর ছোট ভাই ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুমন পারভেজ চৌধুরী।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরী। বিশ্বনাথের প্রবীন মুরব্বী গোলাপ খানের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাজ্জাদ আলী শিপলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আঙ্গুর, দেওকলস ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার আঙ্গুর মিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন, আরিফ মিয়া, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মনসুর আহমদ, ব্যবসায়ী রুজেল আহমদ চৌধুরী।

    সভাশেষে দোয়া পরিচালনা করেন শরিষপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন। এসময় অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ