বিশ্বনাথ বিডি ২৪ || 01 September, 2025, 10:29 PM || প্রবাস, রাজনীতি
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ও বিশ্বনাথের কৃতিসন্তান ড. মুজিবুর রহমানের ছেলে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের কৃতি শিক্ষার্থী সাইমুর মুজিব রহমানের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
গত ৩১ আগষ্ট রোববার লন্ডন সিটির ইডেন গার্ডেন ব্যানকুয়েটিং সেন্টারে এই বিয়ে সম্পন্ন হয়।কনে আছিয়া বিনতে রমজান যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে গ্রাজুয়েট। বিয়ে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরের বাবা ড. এম মুজিবুর রহমান, মা সাবিনা ইয়াসমিন বক্ত , কনের বাবা মুহাম্মদ মেহেদী রমজান , মা নাসরিন মেহেদী রমজান,টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, সাবেক ডেপুটি মেয়র ওহিদুর রহমান,সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি আসকির আলী, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, শাহগির বখত ফারুক, নুরুল ইসলাম মাহবুবসহ বিএনপি ও বিলেতের কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, কমিউনিটির বিশিষ্টজন এবং অক্সফোর্ড এবং ক্যামব্রিজসহ বিলেতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক গ্রাজুয়েট ও শিক্ষার্থী ।
অক্সফোর্ড ও ক্যামব্রিজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে পরিচিত হন এবং তারেক রহমানও তাদের খোঁজ-খবর নেন।



