বিস্তারিত
  • কওমি ডিগ্রিধারী ১০১০ জন আলেমের সরকারি চাকরি


    বিশ্বনাথ বিডি ২৪ || 07 March, 2018, 2:09 AM || জাতীয়


    কওমি সনদের সরকারি স্বীকৃতির পর এবার একাযোগে এক হাজার ১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগ দিতে যাচ্ছেন।

    ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসায় কওমি নেসাবের শিক্ষক হিসেবে তারা যোগ দেবেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন বলেছে, বাংলাদেশের ইতিহাসে এক সাথে এত কওমি আলেমের সরকারি চাকরিতে যোগদানের ঘটনা এটাই প্রথম।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে যোগ দেয়ার পর তিন দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন তারা।

    ২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদের স্নাতকোত্তর ডিগ্রির সমান মর্যাদার ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। যার পথ ধরে কওমির ডিগ্রিধারীরা এখন সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ