বিস্তারিত
  • ৭১ যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবার মৃত্যুর আশঙ্কা


    বিশ্বনাথ বিডি ২৪ || 11 February, 2018, 7:17 PM || আন্তর্জাতিক


    মস্কোতে অবতরণের আগে রাশিয়া এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে ৭১ জন যাত্রী ছিলো। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়েছে, উড়াল পর্বতের নিকটে আসার পরপরই বিমানটি রাডার স্ক্রিনে আর ধরে পড়ে নি।
    আর ওই সময় একই পথ দিয়ে স্থানীয় সারাতভ এয়ারলাইনসের এন-১৪৮ নামের অপর একটি বিমান উড়ে যাচ্ছিলো। জরুরি সংস্থার এক কর্মী  বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, ‘বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে থাকা যাত্রীদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই।’
    জানা গেছে, বিমানটিতে ছয়জন বিদেশী ক্রু ছিলো। ওই ব্যক্তি আরো জানিয়েছেন, মস্কোর ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রাম আরগুনোভোতে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ