বিস্তারিত
  • রূপগঞ্জে ১ কোটি ২৫ লাখ টাকা ও ইয়াবা জব্দ


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 October, 2019, 1:21 PM || জাতীয়


    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ টাকা ও ইয়াবা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে তিনজনকে আটকও করা হয়।

    আটককৃতরা হলেন- জামাল হোসেন, মোস্তফা কামাল ও মানিক মিয়া।

    এ খবর নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযানকালে ২ হাজার ইয়াবা বড়ি ও একটি ট্রাংকের মধ্যে রাখা ১ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক জামাল হোসেন, তাঁর সহযোগী মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়াকে আটক করা হয়েছে।

    সূত্র: দৈনিক ইত্তেফাক



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ