

সিলেটসহ দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের হুঁশিয়ারি, থাকছে শিলাবৃষ্টি
বিশ্বনাথ বিডি ২৪ || 21 April, 2018, 7:13 PM || সিলেট
দেশের ওপর দিয়ে পুরোমাত্রায় বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। তাই অভ্যন্তরীণ সব নদীতেই রয়েছে ঝড়ের হুঁশিয়ারি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তার সঙ্গে থাকবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ..... বিস্তারিত
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, ওসমানীনগর উপজেলার আহমদ নগর গ্রামের মো. সেবুল আহমদ এর ছোট ভাই পর্তুগাল প্রবাসী আহসান হাবিব এর শুভ বিবাহ অনুষ্ঠান গত ৯ এপ্রিল শাহী মনু মিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, ..... বিস্তারিত
বালাগঞ্জে বজ্রপাতে এক দিনমজুরের ২টি গরুর মৃত্যু হয়েছে। এতে কৃষকের প্রায় ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে। একমাত্র সম্বল দু’টি গরু হারিয়ে কৃষক মোস্তফা মিয়া ও তার ছেলে বিমর্ষ হয়ে পড়েছেন। জানা যায়, বুধবার ১১ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের নোয়াপাতন গ্রামের দিনমজুর মোস্তফা মিয়ার মাঠে থাকা দু’টি গরুর উপর কাল বৈশাখীর বজ্রপাত পড়ে। এসময় ঘটনাস্থলেই গরু দু’টি ..... বিস্তারিত
বিশ্বনাথের সাবেক (এসিল্যান্ড) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। বালাগঞ্জ ইউএনও হিসেবে যোগদানের আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ছিলেন। এরআগে বিশ্বনাথ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করেন। নবাগত ইউএনও হিসাবে বালাগঞ্জে যোগদান করে দায়িত্ব বুঝে নিয়ে অফিস করেছেন। ..... বিস্তারিত
দক্ষিণ সুরমার বিবিদইল গ্রামে শহিদ রুহুল আমিনের মায়ের কুলখানি অনুষ্ঠিত
বিশ্বনাথ বিডি ২৪ || 27 March, 2018, 7:16 PM || সিলেট
দক্ষিণ সুরমা উপজেলার বিবিদইল গ্রামে আজ মঙ্গলবার (২৭মার্চ) সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আমিন নূরুল ও মদন মোহন কলেজে ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শহিদ রুহুল আমিনের মায়ের কুলখানি বিবিদইল গ্রামে অনুষ্ঠিত হয়েছে। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সফি আহমদ চৌধুরী, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ..... বিস্তারিত
গোয়াইনঘাটে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ: নিহত ২
বিশ্বনাথ বিডি ২৪ || 24 March, 2018, 4:19 PM || সিলেট
সিলেটের গোয়াইনঘাটে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত ব্যক্তি। সালুটিকর বাজার মসজিদের জায়গার মালিকানা নিয়ে উপজেলার মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের ছেলে মনাই মিয়া ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ। স্থানীয় সূত্রে জানা যায়, সালুটিকর বাজার ..... বিস্তারিত
ওসমানীনগরে ইয়াহইয়া চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা
বিশ্বনাথ বিডি ২৪ || 22 March, 2018, 9:45 PM || সিলেট
ওসমানীনগরে ইয়াহইয়া চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়টির অগ্রাত্রার ৩য় বছরে পর্দাপণ করায় বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের অংশ গ্রহনে এক বর্নাঢ্য আনন্দ শোভা যাত্রা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার আনন্দ শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে কলারাই বাজার, মুতিয়ার গাঁও, মোবারকপুর, মনতৈ ও কলারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন প্রদক্ষিন করে। আনন্দ শোভা যাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার ঘোষের ..... বিস্তারিত
ওসমানীনগরে কুরুয়ায় ইসলামী সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্টিত
বিশ্বনাথ বিডি ২৪ || 17 March, 2018, 11:24 PM || সিলেট
ওসমানীনগরে আল্ ফালাহ জনকল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামী আলোচনা সভা ও সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্টান সম্পন্ন হয়েছে।১৬ মার্চ শুক্রবার বিকাল ৩ টা থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আবৃত্তি শিল্পী মীম সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশা সওদাগর, ..... বিস্তারিত
ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের প্রদ্যুত পালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাত পৌনে তিনটার দিকে ডাকাতদের হামলায় গ্রামের অয়ন পালের ছেলে প্রদ্যুত পাল ও পান্ডব পাল গুরুতর আহত হয়েছেন। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। আহত পান্ডব পাল জানান, গত শুক্রবার রাত পৌনে তিনটার দিকে ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাতদল বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে ..... বিস্তারিত
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী হলেন নুরুল হক
বিশ্বনাথ বিডি ২৪ || 14 March, 2018, 8:32 PM || সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক উপসচিব এ জেড এম নুরুল হক। মঙ্গলবার (১৩মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সিসিকের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। এ জেড এম নুরুল হক এর মূল বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে। এর আগে তিনি টাঙ্গাইলের সখীপুর, মৌলভীবাজারের কুলাউড়া ও সিলেটের গোলাপগঞ্জের ..... বিস্তারিত