বিশ্বনাথ বিডি ২৪ || 17 March, 2018, 11:24 PM || সিলেট
ওসমানীনগরে আল্ ফালাহ জনকল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামী আলোচনা সভা ও সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্টান সম্পন্ন হয়েছে।১৬ মার্চ শুক্রবার বিকাল ৩ টা থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আবৃত্তি শিল্পী মীম সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশা সওদাগর, বিশিষ্ট দায়ী উসামা ইসলাম,বিশিষ্ট আলোচক ও গভেষক শাহ মো: নজরুল ইসলাম, বিশিষ্ট আলোচক হাফিজ মাও: ফারুক আহমদ, বাংলাদেশ ট্যালেন্ট ২০১৭ ক্বারী খোবাইবুল হক (তামিম) ও হাফিজ আকমল আহম।সঙ্গীত পরিবেশনা করেন আহমদ আব্দুল¬াহ ও শ াকিব আশরাফ। উপস্থিত ছিলেন,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্রা মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।



