সর্বশেষ খবর

bankasiabankasia

নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ


খেলাধুলা

বিশ্বনাথে ‘১ম বিশ্বনাথ প্রিমিয়ার নক-আউট ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা আগামী কাল ৮জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টুর্ণামেন্ট’র ফাইনাল খেলাটি (৮জুন) মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার পশ্চিম চান্দশীরকাপন মোহমেডানের মাঠে অনুষ্ঠিত হবে। জমজমাট এ ফাইনাল খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব (পশ্চিম চন্দশীরকাপন) এর মোকাবেলা করবে ফ্রেন্ডস স্টাফ পূর্ব বিশ্বনাথ। খেলায় দুই দলের পক্ষে বিদেশী ফুটবলারসহ দেশের জাতীয় দলের খেলোয়াড়রাও ..... বিস্তারিত

প্রতি দুই বছর অন্তর মিনি-ওয়ার্ল্ড কাপ আয়োজনের প্রস্তাব করেছেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো। প্রথাগত মূল বিশ্বকাপের মাঝে আটটি দল নিয়ে এই বিশ্বকাপ আয়োজন করার একটি পরিকল্পনার কথা জানিয়েছেন ফিফা সভাপতি। টুর্ণামেন্টটির নাম হতে পারে ‘ফাইনাল ৮’। প্রস্তাবিত আঞ্চলিক ন্যাশনাল লিগ প্রতিযোগিতার আদলেই এই টুর্নামেন্টটি আয়োজিত হবে। ১২ বছরের পরিকল্পনায় আন্তর্জাতিক ফুটবলকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এই প্রতিযোগিতায় প্রায় ২৫ বিলিয়ন ..... বিস্তারিত

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করলেন দেশটির সাবেক ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারের। বৃহস্পতিবার কোচ হিসেবে তার নাম ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বল টেম্পারিং কাণ্ডের পর ড্যারেন লেহম্যান পদত্যাগ করলে নতুন কোচের সন্ধানে নামে ক্রিকেট অস্ট্রেলিয়া । সাবেক এই ওপেনার বর্তমানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কোরার্সের দায়িত্বে আছেন। তার সঙ্গে সিএ’র চার বছরের চুক্তি হয়েছে। সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কাণ্ডে ..... বিস্তারিত

ফুটবল ম্যাচ দেখতে অভিনব পদ্ধতি অবলম্বন করে ব্যাপক নজর কেড়েছেন ইরানের বেশ কজন নারী। মুখে নকল দাড়ি গোঁফ, মাথায় পরচুলা লাগিয়ে পুরুষদের পোশাক পরে প্রিয় দল পার্সপোলিসের পতাকা গায়ে জড়িয়ে তারা খেলা দেখতে গিয়েছিলেন। তেহরানের আজাদি স্টেডিয়ামে গত শুক্রবার ঘটেছে ঘটনাটি। একটি ছবিতে দেখা যাচ্ছে, গ্যালারিতে বসে আছেন তরুণ কয়েকজন ছেলে। খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলে তারা যে ..... বিস্তারিত

নেইমার বললেন ‘আর আসবে না’


বিশ্বনাথ বিডি ২৪ || 23 April, 2018, 5:12 PM || খেলাধুলা


বিশ্বকাপের আর দুই মাসও নেই। কিন্তু নেইমার এখনও মাঠের বাইরে। ব্রাজিল সমর্থকদের দুশ্চিন্তা তো হবেই। তবে বিশ্বকাপ যতো ঘনিয়ে আসছে, ব্রাজিল সমর্থকদের ততোই সুসংবাদ শুনিয়ে যাচ্ছেন নেইমার। পিএসজির পক্ষ থেকে জানানো হচ্ছে, অল্প দিনের মধ্যেই ফিরবেন নেইমার। ব্রাজিল সুপারস্টার কদিন আগে নিজেও জানিয়েছিলেন, অল্প সময়ের মধ্যে ফিরবেন তিনি। কাল আরও একটা সুসংবাদ দিলেন নেইমার। গতকাল নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও ..... বিস্তারিত

বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের নবপুষ্প স্পোটিং ক্লাব আয়োজিত ৩য় স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টে শুক্রবার (২০এপ্রিল) স্থানীয় দশপাইকা বাজারের দক্ষিণের মাঠে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় দশপাইকা স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে কনাপাড়া স্পোটিং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্পেশাল পিপি এডভোকেট ..... বিস্তারিত

নেইমারের ফেরার খবর জানা যাবে ১৭ মে


বিশ্বনাথ বিডি ২৪ || 18 April, 2018, 7:12 PM || খেলাধুলা


মে মাসের মাঝামাঝি পর্যন্ত অন্তত মাঠে ফেরার কোন আশা নেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। পায়ের অস্ত্রোপচারের পরে আগামী ১৭ মে সর্বশেষ মেডিকেল পরীক্ষা করা হবে বলে নেইমার বলেছেন, ওই সময়ের আগে অন্তত তার মাঠে ফেরা হচ্ছে না। সাঁও পাওলোতে এক সংবাদ সম্মেলনে প্যারিস সেইন্ট-জার্মেই ও ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড বলেন, এখন পর্যন্ত ওই তারিখটি নির্ধারিত রয়েছে। সেদিনই শেষ পরীক্ষা করা হবে। ..... বিস্তারিত

বেতন বাড়ছে মাশরাফি-সাকিবদের


বিশ্বনাথ বিডি ২৪ || 17 April, 2018, 7:49 PM || খেলাধুলা


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন সবশেষ গত বছর বেড়েছে। তখন ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বেড়েছে প্রায় দ্বিগুণ। চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা কমিয়ে এপ্রিলেই ফের বেতন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স পরিচিালনা কমিটির প্রধান আকরাম খান। আগামী বুধবার বিসিবির পরিচালনা কমিটির সভায়ই বেতন বাড়ানোর প্রস্তাব ওঠবে। তিনি বলেন, ‘গতবার আমরা প্রায় ১০০ শতাংশ বাড়িয়েছিলাম। ধীরে ধীরে ..... বিস্তারিত

সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের পশ্চিমের মাঠে মঙ্গলবার বিকেলে ‘১০ম চেয়ারম্যান আলমগীর কাপ ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। নিরব ভাই ভাই স্পোটিং ক্লাব (জমশেরপুর)’র উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টে ২২টি ক্লাব অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বার্সেলোনা ফুটবল ক্লাব আশুগঞ্জ ট্রাইবেকারে ৭-৬ গোলের ব্যবধানে নিরব ভাই ভাই স্পোটিং ক্লাব (জমশেরপুর)’কে হারিয়ে শুভ সূচনা করেছে। উদ্বোধক হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা ..... বিস্তারিত

ইডেন গার্ডেন মাতালেন বাবা-মেয়ে


বিশ্বনাথ বিডি ২৪ || 10 April, 2018, 8:09 PM || খেলাধুলা


রবিবার ইডেন গার্ডেনসের গ্যালারি থেকে কলকাতা নাইট রাইডার্সের জন্য গলা ফাটিয়েছেন টিম মালিক শাহরুখ খান। সঙ্গে ছিলেন মেয়ে সুহানা। কেকেআর এর ম্যাচ থাকলে সুহানাকে নিয়মিত দেখা যায় বাবার সঙ্গে গ্যালারিতে। শুধু সুহানা নন, ছিল শাহরুখের ছোট ছেলে আবরামও। সে অবশ্য ব্যস্ত ছিল মোবাইলে গেম খেলতে। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই মাঠে পৌঁছন এসআরকে। ছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান ও রিয়া পিল্লাই। ..... বিস্তারিত