বিস্তারিত
  • লন্ডনে বিশ্বনাথ গ্লোবাল এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা


    বিশ্বনাথ বিডি ২৪ || 26 November, 2026, 9:00 PM || প্রবাস, বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বহির্বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বিশ্বনাথবাসীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং প্রবাসের সঙ্গে নিজ মাতৃভূমি বিশ্বনাথের একটি সুদৃঢ় সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন ‘গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশন’। পাশাপাশি প্রবাসীদের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্বনাথের আর্থসামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে ভূমিকা রাখাও এ সংগঠনের অন্যতম লক্ষ্য। নবগঠিত এ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও করণীয় নির্ধারণে এক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে পূর্ব লন্ডনের ব্রিকলেনের মাসালা রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। বর্তমান প্রেক্ষাপটে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ২৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। সমন্বয় কমিটির সদস্যরা হলেন, আব্দুল বাছিত বাদশা, কদর উদ্দিন, আখলুছ মিয়া, আফজাল হোসেন, খালেদ খাঁন, সেবুল মিয়া, বাছির খাঁন, নুরুল ইসলাম, আজির উদ্দীন আজির, লোকমান হোসেন, কামাল হোসেন, আব্দুল ওয়াহিদ আলমগীর, আবু তাহের, শফিউর রহমান খান জামিল, সিরাজুল হক সুমন, মুমিন খান মুন্না, আব্দুল হামিদ খাঁন সুমেদ, আব্দুল কাইয়ুম, মোজাহিদ ইসলাম লিটন, সামছুল ইসলাম, মানিক মিয়া, জুনেদ আহমদ পিয়ার ও লুৎফুর রাহমানের নাম প্রকাশ করা হয়।

    সভায় জানানো হয় যুক্তরাজ‍্যের প্রতিটি শহর এবং বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বিশ্বনাথীদের সাথে যোগাযোগ করে সমন্বয়কের সংখ‍্যা আরো বর্ধিত করা হবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিশ্বনাথবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে প্রবাসে অবস্থানরত শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার সাথে জড়িত মুরুব্বীয়ানদের নিয়ে অতি শীঘ্রই একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে। সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক আলহাজ্ব তৈমুছ আলী। সভা যৌথভাবে পরিচালনা করেন আব্দুল বাছিত বাদশা ও আখলুছ মিয়া।

    দিক নির্দেশনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে যথাক্রমে আলোচনায় অংশগ্রহণ করেন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, আইনজীবী ও শিক্ষাবিদ মির্জা আছাব বেগ, ব্যবসায়ী ও সংগঠক গুলজার খান, সমাজ সেবক মনির উদ্দিন বশির, সালিশ ব্যক্তিত্ব ফয়জুল হক, সাংবাদিক কলামিস্ট রহমত আলী, সালীশ ব্যক্তিত্ব আফসার মিয়া ছোট মিয়া, শিক্ষাবিদ ও সাবেক ব্যাংকার নজরুল ইসলাম, সমাজ সেবক সোলেমান খান, আব্দুল কুদ্দুস, মুরুব্বী ছাদেক আলী, শিক্ষাবিদ সানুর খান, এডভোকেট রশিদ আলী, সমাজ সেবক ফারুক মিয়া, রাজনীতিবিদ শামসাদুর রহমান রাহিন, হাবিবুর রহমান, নূর উদ্দীন, কদর উদ্দীন, একাউন্টেন্ট আজিজুর রহমান, আফজাল হোসেন, সেবুল মিয়া, বাছির খান, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আলম, সংগঠক আজিজুর খান রাজু, খালেদ খান, শরিফুল ইসলাম, আজিম উদ্দিন আজির, শানুর আলী, মদরিছ আলী মোফাজ্জুল, মোহাম্মদ আলী, মোদাব্বির হোসেন মধু, কামাল হোসেন, লোকমান হোসেন, আব্দুল ওয়াহিদ আলমগীর, খালেদ মাসুদ রনি, মুজাহিদ আহমদ লিটন, ইলিয়াস পাশা, শামসুল ইসলাম, লুৎফুর রহমান, জুনেদ আহমেদ পিয়ার, এ কে রাজু, এসপি চৌধুরী, আনসার মিয়া সাজ্জাদ, শিপার আহমদ, আশরাফ মিয়া, হাবিবুর রহমান, আউয়াল মিয়া, ইমরান আলী সুমন, আল ইমরান আহমেদ, এ রহমান, নূর উদ্দীন, হাবিবুর রহমান, আবু উবায়দা, চন্দন মিয়াসহ শতাধিকেরও বেশী বিশ্বনাথের প্রবাসীদের নিয়ে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি এসোসিয়েশন এর সভা সম্পন্ন হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ