বিশ্বনাথ বিডি ২৪ || 07 May, 2018, 6:04 PM || খেলাধুলা
বিশ্বনাথে ‘১ম বিশ্বনাথ প্রিমিয়ার নক-আউট ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা আগামী কাল ৮জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টুর্ণামেন্ট’র ফাইনাল খেলাটি (৮জুন) মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার পশ্চিম চান্দশীরকাপন মোহমেডানের মাঠে অনুষ্ঠিত হবে।
জমজমাট এ ফাইনাল খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব (পশ্চিম চন্দশীরকাপন) এর মোকাবেলা করবে ফ্রেন্ডস স্টাফ পূর্ব বিশ্বনাথ। খেলায় দুই দলের পক্ষে বিদেশী ফুটবলারসহ দেশের জাতীয় দলের খেলোয়াড়রাও তাদের ক্রিড়া নৈপূণ্য দেখাবে।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধূরী। খেলার উদ্বোধন করবেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ন-মহা-সচিব মুনতাসির আলী।
উক্ত ফাইনাল খেলা উপভোগ জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সহ-সভাপতি আক্তার হোসেন, লোকমান মিয়া ও কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী।



