বিস্তারিত
  • গতানুগতিক পাঠদান থেকে বেরিয়ে আসতে হবে : বিশ্বনাথে শেখ মো. নজরুল ইসলাম


    বিশ্বনাথ বিডি ২৪ || 29 October, 2026, 8:11 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরিদর্শক বলেছেন, বর্তমান সময়োপযোগী পাঠদান, আইসিটিতে বিশ্বমানের কন্টেন্ট তৈরীতে উপযোগী পরিবেশ, মনোযোগ ও মনোনিবেশে প্রথমে শিক্ষকদের তৈরী হতে হবে, বর্তমান বিশ্বে শিক্ষায় পিছিয়ে থাকার সময় নেই, প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ নির্ধারণে সর্বোচ্চ গুরুত্ব দিতে পারলেই যুক্তরাজ্যের মতো যায়গায় একজন রুশনারা আলী এমপি, ও বর্তমান তাহসিনা রুশদীর লুনা এমপি, এই স্কুল ও কলেজ থেকে বেরিয়ে আসবে তিনি আজ ২৯ শে অক্টোবর বাদ যোহর আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চবিদ্যালয় ও কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিলি বক্তব্যে এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ বাবু তুলশী কুমার সাহার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল বছর মো. ফারুকের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য কলেজ প্রতিষ্ঠার অন্যতম সদস্য সাবেক কৃতি শিক্ষার্থী রেদোয়ান আহমদ সোহেল।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজর সিনিয়র শিক্ষক শামিম আহমদ, সিরাজ উদ্দিন আহমদ একাডেমির প্রধান শিক্ষক মো. মকব্বির আলী, শিক্ষানুরাগী রইছ আলী, সাবেক কৃতি শিক্ষার্থী প্রতিষ্ঠা পরিবারের সদস্য আছমা বেগম মিলন, অত্র কলেজের আইসিটি প্রভাষক মো. সোহাগ মিয়া, প্রভাষক সুলতানা বেগম শিপন, রুশনা বেগম, সহকারী শিক্ষিকা, ফরিদ আহমদ সহকারী শিক্ষক আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চবিদ্যালয়, সাবেক কৃতি শিক্ষার্থী কয়েস আহমদ, আমিনুল ইসলাম।

    স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ বিভাগীয় প্রধান (ফরেনসিক) ডাঃ মোস্তাক আহমদ রুহেল।

    নবীন বরণ অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন শিক্ষার্থী ফাইজা বেগম প্রিয়া, জাতীয় সংগীত পরিবেশন করে তাসমিনা আক্তার ও তার দল।
    কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুমতাহিনা জান্নাত ফাহমিদা ও তাহমিনা আক্তার রুবি।

    অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি শওকত আলী, আপ্তাব আলী, মাসুক আহমদ, বোরহান উদ্দিন, শাহজাহান সজিব, জাকির হোসেন, মুহিম আহমদ, সালমান আহমদ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ