বিস্তারিত
  • বিশ্বনাথে মেম্বার পদে নির্বাচন করবেন সাংবাদিক মশিউর


    বিশ্বনাথ বিডি ২৪ || 26 October, 2026, 6:44 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চান সাংবাদিক মশিউর রহমান সৎযোগ্য, তরুণ,সমাজসেবক ও পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন মশিউর রহমান।‎‎ তিনি ৫ ফেব্রুয়ারী ১৯৮১ সালে বিশ্বনাথ সদর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের ধর্মদা গ্রামে জন্মগ্রহণ করেন,তাঁর পিতা ছিলেন ম র হু ম আলহাজ্ব আফছার মিয়া মাস্টার বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।‎‎ মিশিউর রহমান রামসুন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট  সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিএ,পাশ করেন। পেশায় তিনি একজন সাংবাদিক ও ব্যবসায়ী বর্তমানে তিনি বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক, দৈনিক জনতা/দৈনিক কাজির বাজার পত্রিকার বিশ্ববাথ প্রতিনিধি ও দৈনিক সুরমা পাড়ের কন্ঠ অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ‎নিজের প্রার্থিতা প্রসঙ্গে মশিউর রহমান বলেন, ৪নং ওয়ার্ডের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।‎‎আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে, সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবেন। আমি ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও দৃষ্টিনন্দন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমি ৪নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের দোয়া, আন্তরিক সমর্থন, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।‎

    ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন মূল শক্তি।‎‎



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ