বিস্তারিত
  • বিশ্বনাথে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 26 November, 2026, 7:09 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: ‘রপ্তানিমুখি প্রাণি সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সমনে রেখে সিলেটর বিশ্বনাথে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান মামুন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার। সভার শুরুতে স্বাগত ব্যক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস শহীদ হোসেন। খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের আজাদ মিয়া।
    আলোচনা সভায় বক্তারা, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের সমস্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে হলে খামারিদের আধুনিক পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে ও উদ্যোগ নিতে হবে।, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
    এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারী।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ