বিস্তারিত
  • দেওকলস ইউনিয়নের বিভিন্ন স্থানে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের গণসংযোগ


    বিশ্বনাথ বিডি ২৪ || 14 November, 2026, 9:56 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. আব্দুল কাইয়ুম। চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনী এলাকায় চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। শুক্রবার (১৩ নভেম্বর) দেওকলস ইউনিয়নের কাহিরঘাট বাজার, ঘোদামঘাট বাজার, সৎপুর বাজার, কালিগঞ্জ বাজার, রাজার বাজার, টিকির বাজার ও বাগিছা বাজারে সবার দুয়া, সমর্থন ও সহযোগিতা চেয়ে মোটরসাইকেল শোডাউন করে গণসংযোগ করেন তিনি।
    গণসংযোগ শেষে আব্দুল কাইয়ুম সৎপুর বাজারে পথসভা করেন। পথ সভায় তিনি বলেন, আমি ইউনিয়নবাসীর সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। দেশ-বিদেশের অনেকেই আমাকে নির্বাচন করতে সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করার আশ্বাস দেয়ায় নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনা করেছি। ইনশাআল্লাহ সবার সহযোগিতা অব্যাহত থাকলে আমি আমার সবটুকু দিয়ে জনগণের পাশে থাকব। বিগত দিনেও ইউনিয়নবাসীর সাথে যেভাবে ছিলাম বর্তমানেও আছি, আগামী দিনেও থাকব ইনশাআল্লাহ।
    গণসংযোগের সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের সাথে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বেলাল আহমদ, রইছ মিয়া, তছির আলী, সফজ্জুল আলী, রুকন মিয়া, বদরুল মিয়া, এনাম আহমদ, ফখর মিয়া, তোরণ মিয়া, যুবদল নেতা তারেক আহমদ, শাহাব উদ্দিন, ফখর উদ্দিন, নানু মিয়া, সফিক আহমদ, আবুল কালাম, আলী আহমদ, আক্তার আহমদ, রুবেল আহমদ, হ্নদয় আহমদ, মোবারক আলী, মনির মিয়া, লেবু মিয়া, মুরাদ আহমদ, হরুপ আহমদ, রুহেল আহমদ, ছাত্রদল নেতা লায়েক আহমদ, রেদুয়ান আহমদ, তারেক আহমদ, মোস্তাক আহমদ, জাবের আহমদ, বাবুল আহমদ, জামিল আহমদ, নাঈম আহমদ, শাকিল আহমদ, বাবুল মিয়া প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ