বিশ্বনাথ বিডি ২৪ || 13 February, 2019, 7:33 PM || সিলেট
আহমদ আলী হিরণ:: ব্যস্তজীবনে প্রতিটি মানুষ চলে নিজের গতিতে কেউবা নিরব কাঁদে নিভৃতে জল ফেলে বুকের গহিনে সুখ নামের পাখিটি ধরতে গিয়ে কেউবা সুখ পায় আর কেউ দুঃখের সাগরে হাবুডুবু খায়। তেমনি কোন এক সময় মিটে মিটে দুপুরে মিস্টি রোদের মায়াবী হাওয়ায় রোদেলা বাতাসের মায়াবী জোছনায় দেখা হয় সিলেটর এক কিংবদন্তি ষাটোর্ধ্ব বয়সের একজন মানুষের সাথে যার হাসিমাখা মুখের মাঝে লুকিয়ে আছে গ্রাম বাংলার স্বাধীনতার রক্ত ঝড়ানো হাসি।
ফুর ফুরে মন সিলেটের বন্দরের অলিতে গলিতে যখন ২১শে ফেব্রুয়ারী আসে ১৬ই ডিসেম্বর আসে পহেলা বৈশাখে আসে এ রকম বিভিন্ন সময় আসলে বিক্রি করেন স্বাধীনতার পতাকা তিনি ২৪বছর ধরে এ পতাকা বিক্রি করে সংসার চালান। কথার এক ফাঁকে বলেন- বাবা আমার সংসারের ভরসা এখন আমার এ পতাকা । পতাকা বিক্রি করে সংসারে ৩ছেলে আর ২মেয়ে তাদের লেখাপড়ার খরচ যোগান দেই আমি শামসুদ্দিন।



