বিস্তারিত
  • ছাত্রনেতা সুহেলের মৃত্যুতে আছকির আলীর শোক


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 January, 2019, 6:09 PM || সিলেট


    বিশ্বনাথ বিডি ২৪::সিলেট জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর  ছোট ভাই এম. আছকির আলী এক বিবৃতিতে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
    এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বিবৃতিতে বলেন, নির্বাচনে অংশ গ্রহন ও ভোট প্রদান করা প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক এবং নৈতিক অধিকার। কিন্তু এই নৈতিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ছাত্রনেতা সায়েম আহমদ সুহেল আজ পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শাহাদত বরণ করতে হয়েছে। ছাত্রনেতা সুহেলের এই শাহাদতে বালাগঞ্জসহ পুরো সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।
    সুহেলের মৃত্যুতে শুধু সিলেট নয় জাতি আজ কলঙ্কিত। তিনি প্রশাসনকে অনতিবিলম্বে সুহেলের খুঁনীদের বের করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্থির ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ