বিস্তারিত
  • ওসমানীনগরে গরুসহ আটক ১


    বিশ্বনাথ বিডি ২৪ || 28 December, 2018, 9:54 PM || সিলেট


    ওসমানীনগর প্রতিনিধি ::ওসমানীনগরে তিনটি চোরাই গরুসহ এক গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত চোর সিলেটের জৈন্তাপুর থানার মৃত গফফার মিয়ার পুত্র সহিদ মিয়া (৪৯)।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে থানার এসআই মমিনুল ইসলাস উপজেলার উমরপুর ইউনিয়নের চরইসবপুর গ্রামের সুহেলের বাড়ীতে এক অভিযান চালান। সুহেলের বাড়িতে চোরাই গরু লুকানো কালে ৩টি গরু উদ্ধার ও  সহিদ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

    আটককৃতকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ