বিস্তারিত
  • সিলেটে আওয়ামী লীগ সমর্থক খুনের ঘটনায় মামলা, আটক ২


    বিশ্বনাথ বিডি ২৪ || 28 December, 2018, 8:19 PM || সিলেট


    সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থক কয়সর (৩৫) খুনের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার নিহতের চাচা নুর উদ্দিন বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় এ মামলা (মামলা নং- ১৮, তারিখ- ২৮.১২.১৮) দায়ের করেন।

    মামলার এজাহারে ৭ জনের নাম উল্লেখ এবং আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করা হয়েছে।

    এছাড়া এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন- সোনাউল্লাহর ছেলে আব্দুল আরিক এবং পিয়ারা বেগম।

    জালালাবাদ থানার ওসি শাহ্ হারুনুর রশীদ মামলার ঘটনা নিশ্চিত করেছেন।

    এরআগে, গত বৃহস্পতিবার রাতে খুন হন কান্দিগাও ইউনিয়নের নলখত গ্রামের মাহবুব আলীর ছেলে কুয়েত প্রবাসী কয়সর (৩৫)। তার পরিবার করে- নৌকার লিফলেট বিতরণ করতে কয়সর একই গ্রামের বারিক উল্লাহ, তরিক উল্লাহদের বাড়িতে যান। এই বাড়ির লোকজন বিএনপি সমর্থক। সেখানে বাড়ির লোকজনের সাথে রাজনৈতিক বিষয়ে কয়সরের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ঐ বাড়ির লোকজন তার উপর হামলা করলে তার মৃত্যু হয়।

    তবে গ্রামের অপর একটি পক্ষ জানায়- কয়েকদিন আগে গ্রামে একটি গরু হারানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান কয়সর।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ