বিস্তারিত
  • ওসমানীনগরে ‘দেয়াল ঘড়ি’র সমর্থনে গণসংযোগ-পথসভা


    বিশ্বনাথ বিডি ২৪ || 16 December, 2018, 2:45 AM || সিলেট


    বিশ্বনাথ বিডি ২৪ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীর ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে ওসমানীনগর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাজপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারে মাওলানা সালেহ আহমদ এর সভাপতিত্বে, সন্ধ্যায় তাজপুর ইউনিয়নের মংগলন্ডিতে মাওলানা জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও রাত সাড়ে সাতটায় উমরপুর বাজারে মাওলানা হাফিজ আখতার আহমদের সভাপতিত্বে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথ সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সিলেট-২ আসনে সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী। বক্তব্য রাখেন ড. মুশতাক আহমদ, মাওলানা ওলীউর রহমান, মাওলানা শুয়েব আহমদ, মাওলানা হোসাইন আহমদ প্রমুখ। এসব পথসভার পূর্বে মংগলন্ডি ও উমরপুরবাজারে গণসংযোগ করেন মুহাম্মদ মুনতাসির আলী।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ