বিশ্বনাথ বিডি ২৪ || 25 November, 2018, 8:40 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেওয়া চলছে রবিবার সকাল থেকে। সিলেটের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিই সকালে ঘোষণা করা হলেও বাকি ছিল সিলেট-২ এবং সিলেট-৫।
তবে দিনের শেষ বেলায় এসে সিলেট-৫ আসনের মনোনয়ন পেয়েছেন আসনের সাবেক সংসদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।
রবিবার সন্ধ্যার দিকে হাফিজ আহমদ মজুমদারের মনোনয়ন পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্টজন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ।
দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি মহাজোটের অন্যতম সরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।



