বিশ্বনাথ বিডি ২৪ || 25 November, 2018, 3:42 PM || সিলেট
সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সিলেট-১ আসনে ( সদর-সিটি করপোরেশন) দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে আসনটি থেকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই ড. এ কে মোমেনকে। সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ আসনে (জৈন্তাপুর-গোয়াইনঘাট-ফেঞ্চুগঞ্জ) ইমরান আহমদ, সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নূরুল ইসলাম নাহিদ রয়েছেন।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। বর্তমানে এ দুটি আসনে জাতীয় পার্টির এমপি রয়েছেন।



