বিস্তারিত
  • ইলিয়াস সন্ধানে সিলেটে দোয়া মাহফিল


    বিশ্বনাথ বিডি ২৪ || 17 November, 2018, 7:43 PM || সিলেট


    বিশ্বনাথ বিডি ২৪ :: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. ইলিয়াস আলী গুমের ৭৯ মাস অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    মিলাদ মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা ও এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মোনাজাত করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক চেয়ারম্যান শেখ মখন মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ, বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মধ্যে উপস্থিত ছিলেন কবির উদ্দিন, আখলাকুল আম্বিয়া, নিজাম উদ্দিন, হেলালজ্জামান, আলতাফ হোসেন, নাজির উদ্দিন, জুয়েল আহমদ, রুহেল আহমদ, এনামূল হক, আবুল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ