বিশ্বনাথ বিডি ২৪ || 09 November, 2018, 8:23 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুটি আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
আসন দুটি হচ্ছে সিলেট-১ ও সিলেট-৩।
শুক্রবার বিকেলে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মিসবাহ উদ্দিন সিরাজ।
তিনি বলেন, ‘আমি সিলেট-১ ও সিলেট-৩ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছি। নেত্রী যে আসনটি দেবেন, সে আসনেই নির্বাচন করবো।’



