বিস্তারিত
  • ওসমানীনগরে ৪ কোটি টাকা ব্যয়ে মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এমপি এহিয়া


    বিশ্বনাথ বিডি ২৪ || 01 November, 2018, 8:03 PM || সিলেট


    বিশ্বনাথ বিডি ২৪ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহতাআলা। আল্লাহ ক্ষমতা দেন আবার চাইলে কেড়ে নেন। আল্লাহ আমাকে তরুন বয়সে এই এলাকার সংসদ সদস্য বানিয়েছেন। আমি কি করেছি তার সাক্ষি আপনারা সবাই। তরুনরা সমাজের জন্য বেশি কাজ করতে পারে। তাই আপনারা যুব সমাজ উন্নয়নের স্বার্থে জাতীয় পার্টিকে আবার ভোট দিবেন আমি এ আশা করি।
    তিনি গত বুধবার রাত ১০টায় উপজেলার মাদারবাজার এফ ইউ সিনিয়র আলিম মাদরাসায় প্রায় ৪কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে এনামী জলসায় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা বলেন।
    মাদরাসার গভার্নিং বডির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব এর সভাতিত্বে ও অধ্যক্ষ ড. মাওলানা শহীদ আহমদ বোগদাদীর পরিচালনায় অনুষ্টিত জলসায় প্রধান অতিথি ছিলেন, অল্লাামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল বারি জিহাদী, মওলানা আব্দুল মুছাব্বির, মাওলানা আব্দুল হক, আল ইসলাহ নেতা মাওলানা কাজী মনজুর আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাপা নেতা ফারুক হোসেন, আপ্তাব আলী, ইসরাব আলী, রুনু মিয়া, আনোয়ার মিয়া, আবুল হোসেন, সেলিম আহমদ, দেলওয়ার হোসেন, আব্দুল হান্নান, লায়েক আহমদ, হাফিজ রফিকুল ইসলাম, শাহজাহান মিয়া সাজু, ছালিক মিয়া প্রমূখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ