বিস্তারিত
  • ওসমানীনগরে লার্ণিং পয়েন্টে ইংল্যান্ড পাইলট আলেক্স স্মীথ


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 October, 2018, 6:23 PM || সিলেট


    বিশ্বনাথ বিডি ২৪ :: ওসমানীনগরে আজ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) লার্ণিং পয়েন্ট পরিদর্শন করেছেন ইংল্যান্ডের হেলিকপ্টার পাইলট আলেক্স স্মীথ। এসময় তিনি লার্ণিং পয়েন্টে বিভিন্ন ক্লাস ঘুরে দেখেন। আলেক্স স্মীথ তাঁর এক প্রতিক্রিয়ায় বলেন, লার্ণিং পয়েন্টের ছাত্র/ছাত্রীরা মেধাবী। তাদের সাথে আলাপ করে আমি আনন্দিত হয়েছি। প্রতিষ্টানের শিক্ষক এবং শিক্ষিকারাও অভিজ্ঞ। প্রতিষ্টানটি কাজেই প্রমাণ করেছে তাঁর একটা অবস্থা আছে। আমি প্রতিষ্ঠানে সফলতা কামনা করি।
    আলেক্স স্মীথ লার্ণিং পয়েন্টের ভূঁয়সী প্রশংসা করে বলেন, আজকের ছাত্ররা আগামী দিনের ভবিষৎ। তারা এগিয়ে যাচ্ছে। বিশ্বকে নিয়ে চিন্তা করছে। একদিন তারা আলোকিত মানুষ হবে এতে কোন সন্ধেহ নেই।


    লার্নিং পয়েন্ট গোয়ালাবাজার পরিদর্শনে আলেক্স স্মীথের সাথে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, বিশ্বনাথের কৃতি সন্তান মো. আব্দুল জলিল, ওসমানীনগর থানার এসআই সাইফুল ইসলাম মোল্রা, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য অসিত রঞ্জন দেব।
    লার্ণিং পয়েন্ট পরিদর্শনের সময় আলেক্স স্মীথকে ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের ইন-চার্জ আব্দুশ শহিদ, শিক্ষক আব্দুল আলিম সুহেল, জুনেদ আহমদ জয়, আব্দুল লতিফ, মোমিনা বেগম, বিলকিছ বেগম।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ