বিস্তারিত
  • লালাবাজারে শিক্ষানুরাগী স্মরণে আলোচনা সভা : কৃতিমানরা মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন


    বিশ্বনাথ বিডি ২৪ || 07 October, 2018, 7:43 PM || সিলেট


    বিশ্বনাথ বিডি ২৪ :: দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মো. শামসুল ইসলাম বলেছেন, কৃতিমানরা কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। তাদের অম্লান কৃর্তি যুগ থেকে যুগান্তরে মানুষের কাছে প্রেরণার উৎস হয়ে থাকে। তাই সমাজের কল্যাণে সমাজসেবামূলক মনোভাব নিয়ে সকলকে কাজ করতে হবে এবং ভাল কাজের পৃষ্ঠপোষকতা করতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণে দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতিতে প্রত্যেককে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে লালাবাজার ইউনিয়নে শিক্ষা বিস্তারে আলহাজ ফজলুল গণি চৌধুরী ও বদরুর রাজ্জাক চৌধুরী আব্দাল মিয়া অনুকরণীয় দৃষ্টান্ত। অত্র এলাকার শিক্ষা বিস্তারে তাদের ভূমিকা চির ভাষ্কর হয়ে থাকবে। তিনি ৬ অক্টোবর শনিবার দুপুরে দক্ষিণ সুরমার পশ্চিমভাগ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সানরাইজ সমাজকল্যাণ সংস্থা ও পশ্চিমভাগ প্রাক্তন ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে লালাবাজার হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ ফজলুল গণি চৌধুরী এহিয়া ও পশ্চিমভাগ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক বদরুর রাজ্জাক চৌধুরী আব্দাল মিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

    পশ্চিমভাগ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র রোটারিয়ান এস.এ শফি’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ, পশ্চিমভাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউল হক, বিশিষ্ট সমাজসেবী লুৎফুর রহমান, মাখন মিয়া, আব্দুর রহমান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সদ্য বিদায়ী সহকারী শিক্ষক নিখিল চন্দ্র সূত্রধর, পশ্চিমভাগ সার্বিক সমিতির সাবেক ম্যানেজার এম.এ রহিম, সানরাইজ সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি সাজিত আলী সাজু, সদস্য গিয়াস উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সাহেদ আহমদ। সভায় সদ্য বিদায়ী সহকারী শিক্ষক নিখিল চন্দ্র সূত্রধরকে সংগঠনের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন পশ্চিমভাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউল হক।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ