বিস্তারিত
  • আরিফুল হক মেয়রের দায়িত্ব নিচ্ছেন সোমবার


    বিশ্বনাথ বিডি ২৪ || 07 October, 2018, 7:00 PM || সিলেট


    বিশ্বনাথ বিডি ২৪ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী। সোমবার বিকেলে নগর ভবনে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিল শেষে সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহন করবেন মেয়র আরিফুল হক চৌধুরী।

    সিলেট সিটি কর্পোরেশন সূত্র জানায়, মেয়র আরিফুল হক চৌধুরীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় নগরভবনে আয়োজন করা হয়েছে এক মিলাদ ও দোয়া মাহফিলের।

    মাহফিল শেষে সিসিকের সচিব মো. বদরুল হকের কাছ থেকে দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহন করবেন তিনি।

    এরপর মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর্মকর্তাদের জন্য নিটল-নিলয় গ্রুপের  উপহারকৃত বাস সার্ভিসের উদ্বোধন করবেন। এর আগে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ