বিস্তারিত
  • লালাবাজারে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের পিকআপ চালক ও হেলপার নিহত


    বিশ্বনাথ বিডি ২৪ || 16 August, 2018, 12:39 AM || সিলেট


    বিশ্বনাথ বিডি ২৪ :: সিলেট সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের লালাবাজারের অতিরবাড়ি নামক স্থানে পিকআপ উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে এ সড়কের লালাবাজার অতিরবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপ চালক বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সাধুরগাঁও গ্রামের সুন্দর আলীর ছেলে আল আমিন (২২) ও হেলপার একই উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবুলের ছেলে শামসুদ্দিন (১৭)।

    জানাগেছ, বুধবার দুপুরে সিলেট শহর থেকে পিকআপ গাড়ি ভর্তি মালামাল নিয়ে বিশ্বনাথে ফিরছিলেন চালক আল-আমিন। পথিমধ্যে লালা বাজারের অতিরবাড়ি নামক স্থানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে উল্টে যায় পিকআপটি। এসময় ঘটনাস্থলেই চালক আল-আমিন মারা যান। গুরুতর আহত হেলপার শামসুদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দুই ঘন্টা পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

    ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পিকআপ চালকের লাশ উদ্ধার করে। গুরুতর আহত হেলপারকে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। লাশগুলো ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানান।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ