বিস্তারিত
  • ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা


    বিশ্বনাথ বিডি ২৪ || 09 August, 2018, 9:28 PM || সিলেট


    ওসমানীনগর প্রতিনিধি :: ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোয়ালাবাজার মেইন রোডস্থ উত্তর জামে মসজিদ মার্কেটে  এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভুল দত্ত’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ ও কোষাধ্যক্ষ নিপ্পন সূত্রধরের যৌথ পরিচালনায় সভার শুরুতে গীতা পাঠ করেন অঞ্জন দাশ।

    বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শংকর সেন, রঞ্জন সুত্রধর (মেম্বার), সুবোধ সুত্রধর,সুদ্বীপ আচার্য্য, দয়ামীর ইউপি পূজা পরিষদের সভাপতি রস রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক নন্দ দেবনাথ, গোয়ালাবাজার সনাতন সংঘের কার্যনির্বাহী সদস্য সজল দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শশাংক শেখর দেব, দপ্তর সম্পাদক শশাংক চৌধুরী, সহ দপ্তর সম্পাদক সংগ্রাম সুত্রধর, প্রচার সম্পাদক সুমন আচার্য্য, সহ প্রচার সম্পাদক মলয় দেব, গণ সংযোগ সম্পাদক মিন্টু সুত্রধর, সহ গণ সংযোগ সম্পাদক মনি মালাকার, সাংস্কৃতিক সম্পাদক পংকজ দেব, সহ সাংস্কৃতিক সম্পাদক রণিক পাল, সমাজ কল্যাণ সম্পাদক আশুতোষ দাশ (ভানু), ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক সঞ্জিব দাশ মিঠু, সদস্য রাজিব দাশ, বাপ্পন দেব, অভি দাশ, লিটন দেব প্রমূখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ