বিস্তারিত
  • দক্ষিণ সুরমার বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রউফ এর ইন্তিকাল দাফন সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 September, 2019, 11:57 PM || সিলেট


    বিশ্বনাথ বিডিঃঃ সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগর সাবসেন জামে মসজিদের মোতাওয়াল্লী, ইক্বরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সিলেট নগরীর এশিয়া ইন্টারন্যাশানাল মার্কেটের সত্বাধীকারী, লায়ন্সক্লাব অব সিলেটের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুর রউফ সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৪ টা ৩০ মিনিটে নর্থইষ্ট মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। মৃত্যুকালে তিনি ১ছেলে, ৩মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বাদ অাছর ইক্বরা শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকে ছায়া নেমে এসেছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ