বিশ্বনাথ বিডি ২৪ || 07 July, 2019, 7:14 PM || রাজনীতি, সিলেট
বিশ্বনাথ বিডি ২৪:: ৬ জুলাই উপশহর যুবলীগের উদ্দোগে সিলেট জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন কে স্বাগত জানিয়ে প্রায় দুই শতাধিক মটর সাইকেল নিয়ে একটি মটর শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। মটর শোভাযাত্রা ও স্বাগত মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা সিলেট জেলা ছাত্রলীগ (জগলু-পান্না) এর পাঠাগার বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজ ছাত্রসংসদ (২০০০-২০০১) এর সাবেক মিলনায়তন সম্পাদক সিলেট জেলা যুবলীগের অন্যতম নেতা মো. জাফরান জামিল, সিলেট জেলা যুবলীগের সাধারন-সম্পাদক পদপ্রার্থী সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন, সিলেট মহানগর ছাত্রলীগের অন্যতম নেতা হুমায়ুন রশিদ সুমন।
উপশহরের এবিসি পয়েন্ট থেকে শুরু করে শুভাযাত্রাটি সুবহানীঘাট, বন্দরবাজার, কোর্টপয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে কুমারপাড়া, নয়াসড়ক প্রদক্ষিন করে রোজভিউ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের অন্যতম সদস্য মিনহাজ চৌধুরী লিটন, যুবলীগ নেতা কবির চৌধুরী রাসেল, জাহিরউদ্দিন, সৈয়দ নিয়াজ আহমদ, চঞ্চল চৌধুরী, মিন্নত আলী, কাজী জুবায়ের, সুলতান শাহজাহান তুহিন, সাহেদ আহমদ, দেলওয়ার হোসেন জাহাঙ্গীর, সাহেদ আহমদ পলাশ, মাসুদুর রহমান, সিদ্দিকুর রহমান, রেজওয়ান আহমদ, সুুলতান আহমদ, জাকারিয়া আহমদ, ফুয়াদ বক্সি, দেলওয়ার হোসেন, জাফর আহমদ, ইফরাত আহমদ, সাজ্জাদ আহমদ, নাবিল আহমদ, আরজু মিয়া, শাহিন আহমদ, ইয়াহিয়া আলম মুন্না, রায়হান আহমদ, কবি রুহুল আমিন, আমিন আহমদ, তারেক আহমদ, তানভীর, সাজু, মাহদি, ফাহিম আহমদ, লিটন আহমদ প্রমুখ।



