বিশ্বনাথ বিডি ২৪ || 30 June, 2019, 6:59 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪: ওসমানীনগরে আজ ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সকাল আনুমানিক ৯ টায় মহাসড়কের নাজিরবাজার মহানগর সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই জহির মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জহির মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এসএম আল মামুন সাংবাদিকদের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



