বিস্তারিত
  • বিশ্বনাথে হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন কাল


    বিশ্বনাথ বিডি ২৪ || 09 April, 2018, 8:09 PM || খেলাধুলা


    বিশ্বনাথে আগামী কাল মঙ্গলবার (১০ এপ্রিল) শাহওলী খন্দকার (রহ.) সমাজকল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরাম এর উদ্যোগে ৫ম হা-ডু-ডু প্রতিযোগিতায় উদ্বোধন বিকেল ৩টায় শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামছুদ্দোহা পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মো. মনির আলী, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক জিল্লুর রহমান জিলু, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মুহিউদ্দিন পলাশ, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান আতিক, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক বদরুল আহমদ।
    অনুষ্ঠানে এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি কামনা করেছেন হা-ডু-ডু প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি মো. কছির আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ