বিশ্বনাথ বিডি ২৪ || 06 April, 2018, 9:03 PM || খেলাধুলা
সিলেটের বিশ্বনাথে উপজেলার উদয়পুর গ্রামের মাঠে ইয়াংস্টার ফুটবল ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় কবই শাহ ফুটবল ক্লাব (রাধানগর) ৪-১ গোলের ব্যবধানে পাঁচ ভাই ফুটবল ক্লাব (মিরপুর)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন।
উপজেলার লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ মেম্বারের সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অবদুর রবের পরিচলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আকমল হোসাইন, উপজেলা ছাত্রলীগ নেতা শামীম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উদয়পুর গ্রামের প্রবীন মুরব্বী আমির আলী, মাসুক মিয়া, তাজ উদ্দিন, রমজান আলী, মকছু চৌধুরী, মজিদ মিয়া, আশিকুর রহমান, ফিরুজ আল মামুন, সংগঠক মতিউর রহমান নোমান, সাব্বির বক্ত মুন্না, আবুল কাশেম নোমান, কামরুল ইসলাম, আরজ আহমেদ জাবেদ, জুবায়ের আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।



