বিস্তারিত
  • বিশ্বনাথে ১ম ডিপিএস আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 April, 2018, 6:13 PM || খেলাধুলা


    বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে ১ম ডিপিএস আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে আজ রোববার বিকেলে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে ২য় মামু বাগনা ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভাই ভাই ক্রিকেট ক্লাব। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী,সমাজসেবক ও তরুণ সংগঠক মোহাম্মদ রুহেল মিয়া (কালু)।

    মোহাম্মদ রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী মোহাম্মদ ফখরুজ্জামানা,জাহেদুল ইসলাম জুয়েল,কামরুজ্জামান,খসরু মিয়া।
    টুর্নামেন্টের উপদেষ্টা কমিটির সদস্য মামুন আহমদ, রাসেল মিয়া,জাবেদ আহমদ, মুকিদ মিয়া, সুহেল মিয়া, সেলিম আহমদ, রাজ আহমদু,আহমদ আলী।

    এসময় উপস্থিত ছিলেন মুহিন মিয়া, মুক্তার, রনি, আনোয়ার,আল আমিন, মারুফ, ইসমাইল, মুকিত, সিরাজুল, হোসাইন, বলরাম প্রমুখ। টুর্নামেন্টে ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছে মুক্তার চৌধুরী।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ