বিশ্বনাথ বিডি ২৪ || 19 March, 2018, 7:21 PM || খেলাধুলা
বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নের পিএসপি গোয়াহরি ক্রিকেট ক্লাব আয়োজিত ৪র্থ মিলেনিয়াম ক্রিকেট টুর্নামেন্ট আজ (১৯ মার্চ) সোমবার গোয়াহির গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে পিএসপি ক্রিকেট ক্লাব গোয়াহরিকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রয়েলস সিঙ্গেরকাছ ক্রিকেট ক্লাব।
খেলা শেষে স্থানীয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পিএসপি ক্রিকেট ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম কয়েস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। তাঁর বক্তব্যে বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।ক্রিকেট খেলার মাধ্যমে আজ আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। গোঠা বিশ্বে বাংলাদেশের সুনাম রয়েছে। সেই সুনামকে ধরে রাখতে আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। তিনি বলেন, গ্রাম থেকে অনেক ক্রিকেটার আজ জাতীয় দলে খেলছে, এরজন্য গ্রামে বেশী বেশী করে ক্রিকেট খেলার আয়োজন করতে হবে।
ক্রীড়া সংগঠক আব্দুর রাজ্জাকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী ও গোয়াহরি গ্রামের মুরব্বী আব্দুল জব্বার, বিশ্বনাথ বিডি ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু, ক্রীড়ানুরাগী ও সমাজসেবক হাফিজ আরব খান, কাওছার আহমদ তোলাই, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সাদিক হোসাইন, কামরুজামান, ক্রীড়ানুরাগী ইকবাল হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএসপি ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি নাজমুজামান, সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মালিকুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খালিছুর রহমান, অর্থ সম্পাদক গোলাম সাদিক, সহ-অর্থ সম্পাদক আব্দুল মুমিন, টিম ম্যানেজার গোলাম শহিদ, সহ-টিম ম্যানেজার আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক গোলাম ইসমাঈল, সহ-প্রচার সম্পাদক সুয়াইবুর রহমান, অধিনায়ক সুলতানুর রহমান, সহ-অধিনায়ক আমিনুল ইসলাম, সদস্য আমিনুর রহমান, গোলাম অলি, মিজানুল করিম, আজিজুর রহমান, রিপন মিয়া, কামাল আহমদ, আশরাফুল ইসলাম, আবদালুর রহমান, আমিরুল ইসলাম, লুকমান হোসেন প্রমুখ।
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রয়েলস ক্রিকেট ক্লাব সিঙ্গেরকাছের মাহবুব আহমদ ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন আল-আমিন।



